শূন্যে তার আবাদ

শুন্যতা (অক্টোবর ২০১৩)

মুনশি মিয়াঁ
  • ৭
  • 0
  • ২৫৭
সাত সময়ের নিত্য ফাঁদ,
মই বেয়ে রোজ উঠছে তবু
পাওয়া যায়নি খুঁজে ছাদ।

তখন
পথ কুড়োতে
পথিক ছোটে
নুড়ি পাথর
আর ধুলো জোটে,

বস্তাবন্দী ঘুমের ঘোরে;

ঠিক
পথের মোড়েই
দোকান গড়ে
দেখতে মস্ত
ভীষণ নড়বড়ে,

হাওয়া এসে পরে জোরে।

ধুয়ে মুছে সব শেষ
আলোটাও নিরুদ্দেশ,
একটা অপেক্ষা আরও
মরতে চাইছে কালকের ভোরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক বাহ খুব সুন্দর ... কবিতার উপস্থাপনাতে মুগ্ধ হলাম ... আপনাকে ধন্যবাদ জানাই
ইব্রাহীম রাসেল অনেক ভালো লাগলো। ভালো লিখুন এই কামনা।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
ওয়াছিম একটা অপেক্ষা আরও মরতে চাইছে কালকের ভোরে। চমৎকার দুটি লাইন।
সূর্য N/A পরম চেষ্টায় শূন্য প্রাপ্তীতে বোধ হয় এমনই হয়, অপেক্ষাগুলো মরেই যায়। ভালো লেগেছে কবিতা।

০৫ মার্চ - ২০১৩ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০১৩” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী